স্নাতক পাসে ঢাকায় চাকরি দিচ্ছে বিকাশ

২ জুলাই, ২০২৩ ১০:০৭  

‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দিচ্ছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। ঢাকার প্রধান কার্যালয়ের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্ট, পেরোল বিজনেস বিভাগের এই কর্মকর্তাকে নিয়োগ দেবে দেশের প্রথম এমএফস প্রতিষ্ঠানটি।

আগামী ১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহীদের।

প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২৭ বছর। আর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের। কোনো টেলিকম/এমএফএস/ব্যাংকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যাতা হিসেবে ধরা হবে। তবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।